Menu
Your Cart
সন্মানিত গ্রাহকগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ মহামারির মধ্যেও আমরা সর্বোচ্চ মানের সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। যে কোন সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। 

FIGS

মধ্যপ্রাচ্যে যে ডুমুর (আঞ্জির) পাওয়া যায় (Ficus carica) তার ফল বড় আকারের; এটি জনপ্রিয় ফল হিসেবে খাওয়া হয়। বাণিজ্যিকভাবে এর চাষ হয়ে থাকে আফগানিস্তান থেকে পর্তুগাল পর্যন্ত। এর আরবি নাম ‘তীন’; হিন্দি, উর্দু, ফার্সি ও মারাঠি ভাষায় একে ‘আঞ্জির’ বলা হয়। এই গাছ ৬ মিটার পর্যন্ত লম্বা হয়। এর আদি নিবাস মধ্যপ্রাচ্য। বাংলাদেশে বর্তমানে এই ডুমুরের চাষ হচ্ছে। যা মিশরীয় ডুমুর নামে পরিচিত।

জগডুমুর বা যজ্ঞডুমুর নামে আরেক প্রজাতির ডুমুর রয়েছে, যার বৈজ্ঞনিক নাম Ficus racemosa. মূলত এই প্রকার ডুমুর তরকারি করে খাওয়া হয়। এছাড়া অশ্বত্থ বা পিপল নামে আরেকটি ডুমুর জাতীয় গাছ আছে, যার বৈজ্ঞানিক নাম Ficus religiosa। এটি বটগোত্রীয় বৃক্ষ, এর পাতার অগ্রভাগ সূচাল। উপরিউক্ত প্রজাতি ছাড়াও ডুমুরের আরো অনেক প্রজাতি রয়েছে।

ডুমুর খুবই উপকারী। এবার দেখে নেই ডুমুরের অবিশ্বাস্য গুণ সম্পর্কে!

১. ডায়াবেটিস রোগীদের জন্য ডুমুরের রস খুবই উপকারী।

২. প্রতিদিন ৩-৫ টি ডুমুর খেলে যৌন শক্তি বৃদ্ধি পায়।

৩. মেয়েদের মাসিকের সময় বেশি রক্তস্রাব হলে কচি ডুমুরের রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে খেলে উপকার হয় এবং রক্তপিত্ত সারে।

৪. ডুমুর পিত্ত ও আমাশয় রোগে উপকারী।

৫. এতে অধিক পরিমাণে লোহা আছে (অতিরিক্ত খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে)।

৬. রক্তপিত্ত, রক্তপড়া এবং রক্তহীনতা রোগে উপকারী।

৭. জ্বরের পর ডুমুর রান্না করে খেলে এটি টনিকের কাজ করে।

৮. দুধ ও চিনির সঙ্গে ডুমুরের রস খেলেও অধিক ঋতুস্রাব বন্ধ হয়।

৯. আমাশয় হলে ৩ দিন কচি ডুমুরের পাতা আতপ চালের সাথে চিবিয়ে খেলে ভালো হয়।

১০. সাদা ও রক্ত আমাশয় হলে ডুমুর গাছের ছালের ২ চামচ রস এবং মধু মিশিয়ে দুই বেলা খেলে উপকার হয়।

১১. মাথা ঘোরা রোগে ডুমুর ভাজি করে খেলে উপকার পাওয়া যায়।

১২. অতিরিক্ত হেঁচকি উঠলে ডুমুরের বাইরের অংশ কেটে পানিতে এক ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর ঐ পানি ছেঁকে এক চা চামচ করে খেলে হেঁচকি ওঠা বন্ধ হয়।

১৩. ডুমুর গাছের ছাল পানিসহ সিদ্ধ করে সেই পানি দ্বারা ত্বক ধৌত করলে চর্মের বিবর্ণতা এবং ক্ষত রোগে উপকার হয়।

১৪. দুধের সাথে সিদ্ধ করে প্রলেপ দিলে ফোঁড়া পাকে।

১৫. ক্ষুধামন্দা রোগে ১ চা চামচ কাঁচা ডুমুরের রস খাওয়ার পর সেবন করলে ভাল ফল পাওয়া যায়।

সতর্কতা : অতিরিক্ত ডুমুর খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে এবং যকৃৎ, পাকস্থলী ও দাঁতের জন্য ক্ষতিকর।

Coockies
We use cookies and other similar technologies to improve your browsing experience and the functionality of our site. Privacy Policy.